নতুন সাবস্ক্রিপশন সেবা আনছে জিটিএ অনলাইন

২৬ মার্চ, ২০২২ ২০:৫৬  
জিটিএ অনলাইন খেলোয়াড়দের জন্য নতুন সাবস্ক্রিপশন সেবার ঘোষণা দিয়েছে রকস্টার গেমস। জিটিএ প্লাস নামের এই সাবস্ক্রিপশন সেবায় প্রতিমাসে ৫.৯৯ ডলার ফি’র বিনিময়ে খেলোয়াড়রা এক্সক্লুসিভ সুবিধা পাবেন। খবর দ্য ভার্জ। ঘোষণা অনুযায়ী, জিটিএ প্লাসের সদস্য হলো তার মেজ ব্যাংক অ্যাকাউন্টে প্রতিমাসে জিটিএ ৫ লাখ ডলার জমা হবে। এর মাধ্যমে লস সান্তোসে সম্পদের দাবি করার সুযোগ পাওয়া যাবে যা গেমপ্লেতে বেশ পরিবর্তন আনবে। প্রতিমাসে বিশেষ গাড়ি আপগ্রেড, মেম্বার-অনলি ডিসকাউন্ট, জিটিএ ডলার এবং আরপি বোনাস পাওয়া যাবে। আপাতভাবে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এস/এক্স খেলোয়াড়রা এই সুবিধা পাবেন। আগের জেনারেশনের ডিভাইস কিংবা পিসিতে সাবস্ক্রিপশন সেবাটি আসবে কিনা সে বিষয়ে কিছুই বলেনি রকস্টার গেমস। আগামী ২৯ এপ্রিল থেকে জিটিএ প্লাসের সাবস্ক্রিপশন কেনা যাবে। ডিবিটেক/বিএমটি